সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ৯৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
৯৩ বছরের ঐতিহ্যে রাঙানো দিন, কাউখালীতে সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুরের কাউখালী উপজেলার ঐতিহ্যবাহী সত্যেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী–২০২৬। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। তাঁর উপস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা যায়।

সকাল থেকেই বিদ্যালয় চত্বর সাজানো হয় নানা রঙে। শিক্ষার্থীদের কুচকাওয়াজ, সুশৃঙ্খল শারীরিক কসরত এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় জেলা প্রশাসক বলেন, দীর্ঘ ৯৩ বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যা সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ যেন এক মিলনমেলায় পরিণত হয়। পুরস্কার বিতরণ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।

দিনের শেষভাগে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। ৯৩তম এই আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়টি তার গৌরবময় ঐতিহ্যকে আরও সুদৃঢ় করল।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর