গাজীপুর প্রতিনিধি :
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), বাংলাদেশ-এর চীফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহাইডে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।
এদিন তিনি বারি সদর দপ্তরে পৌঁছালে ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে বারির মহাপরিচালকের সভাকক্ষে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন বারি পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ) ড. মো. মঞ্জুরুল কাদির।
মতবিনিময় সভায় ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও অর্জন বিষয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মহাপরিচালকের দপ্তর) ড. মো. বজলুর রহমান। এ সময় বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার ঊর্ধ্বতন বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভা শেষে জাইকা বাংলাদেশের চীফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহাইডে বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন। তিনি চলমান গবেষণা কার্যক্রম, উদ্ভাবনী উদ্যোগ ও অর্জন দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে তিনি কৃষি গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে বারির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে কৃষি গবেষণা, প্রযুক্তি হস্তান্তর ও উন্নয়ন কার্যক্রমে জাইকা ও বারির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক