বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের জাতীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী নেয়ামত উল্লাহ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার।
এ ছাড়া উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী আনন্দ র্যালি ও পথসভায় অংশ নেন।
এই বাংলা/এমএস