মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিমের জেলা শুরা অধিবেশন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় জোরারগঞ্জ আইএবি মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মুফতী মুহি উদ্দীন আকবর আলী-র সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতী মুহাম্মদ জসীম উদ্দিন-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতি দেলোয়ার হোসাইন সাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মাওলানা ক্বারী দিদারুল মাওলা, মাওলানা মাঈন উদ্দীন, কাতার প্রবাসী ব্যবসায়ী ও উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অধিবেশনে জেলা আমেলা ও মজলিশে শুরার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
শুরা অধিবেশন শেষে আগামী ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পুনরায় মুফতী মুহিউদ্দীন আকবর আলী সভাপতি এবং মুফতী মুহাম্মাদ জসীম উদ্দীন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও নীতির ওপর অবিচল থেকে চট্টগ্রাম পশ্চিম জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সকল সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক