মিরসরাইয়ে ধানের শীষের পক্ষে জনসভা

0
127
মিরসরাইয়ের জোরারগঞ্জে ধানের শীষের সমর্থনে জনসভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :


চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার জোরারগঞ্জ হাইস্কুল সুপার মার্কেট প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও নির্বাচনী সমন্বয়ক গাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসকুল আলম সোহান ও যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নুরুল আমিন চেয়ারম্যান।

বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি। নুরুল আমিন আরও বলেন, মিরসরাইয়ের মানুষ শান্তি ও উন্নয়নে বিশ্বাসী হলেও একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে জনগণের মতামত উপেক্ষা করে ক্ষমতা ধরে রেখেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ধানের শীষের বিকল্প নেই।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল আলম মিয়াজী, পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা শেষে ধানের শীষের পক্ষে একটি মিছিল জোরারগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here