ঘিওরে মাসুদ কবিরাজের পঞ্চম বার্ষিক ওরস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
133
ঘিওরে ৫ তম বাৎসরিক ওরশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :


মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দি পূর্বপাড়া এলাকায় মাসুদ কবিরাজের নিজ বাড়িতে পঞ্চমতম বার্ষিক ওরস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বাদ যোহর আয়োজিত এই মাহফিলে দূর-দূরান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ওরস ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়লা কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক এবং সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঘিওর উপজেলা যুবদলের নেতা মির্জা সালেম।

মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে সিন্নি বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here