শেরপুর প্রতিনিধি :
শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের বিচার জনগণের ওপর ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমীর ড. শফিকুর রহমান। রবিবার সকালে শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় নিহতের কবর জিয়ারত শেষে তিনি বলেন, “যারা আমার ভাইকে হত্যা করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। তাদের দ্বারা আর কারও ক্ষতি হোক—এটা আমরা চাই না। আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার আপনারাই করবেন।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ড. শফিকুর রহমান অভিযোগ করেছেন, “এই হত্যাকাণ্ড ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রেক্ষিতে সংঘটিত হয়েছে। সামান্য একটি আসনের জন্য যারা মানুষ হত্যা করতে পারে, তারা কখনোই মানুষের সেবক হতে পারে না।”
কবর জিয়ারতের পর জামায়াতের আমীর নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এরপর তিনি শেরপুর পৌর শহরের দারোগা আলী মাঠে অনুষ্ঠিত এক জনসভায় বক্তব্য রাখেন। সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ শত শত নেতা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

