নাটোরের গুরুদাসপুরে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

0
125
প্রতিকি ছবি

নাটোর প্রতিনিধি :


নাটোরের গুরুদাসপুর উপজেলায় আব্দুল কুদ্দুস (যুবক) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু এলাকার তুলসি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল কুদ্দুস পাটপাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি বিকেলে পাওনা টাকা সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। ওই সময় স্ত্রী ফোন করলে কিছুক্ষণ পর বাড়ি ফিরবেন বলে জানান। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরে একাধিকবার ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় বাসিন্দারা জানান, তুলসি নদীর পাড়সংলগ্ন একটি বসতিতে মুসা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, যাকে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। আব্দুল কুদ্দুসের ওই এলাকায় যাতায়াত ছিল বলে স্থানীয়দের ভাষ্য।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here