রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সাইন্সল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও উত্তরায় সড়ক অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে অবস্থান নেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও উত্তরায়ও পৃথক কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

আন্দোলনের কারণে সাইন্সল্যাব, নিউমার্কেট, শাহবাগ, ধানমন্ডি, ফার্মগেট ও উত্তরাসহ রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। কোথাও কোথাও দীর্ঘ সময় যানবাহন আটকে থাকতে দেখা যায়। অনেক যাত্রীকে বিকল্প পথ ব্যবহার করতে বা গন্তব্যে পৌঁছাতে হেঁটে যেতে হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তারা যান চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর