রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

মোংলা বন্দর পরিদর্শন করলেন কেডিএ চেয়ারম্যান

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা মোংলা বন্দর পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খান, মালয়েশিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধিদল এবং কেডিএর কর্মকর্তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রতিনিধিদল মোংলা বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় এলাকা ঘুরে দেখেন। এ সময় বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা, লজিস্টিকস সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সফরে মোংলা বন্দরের সম্ভাবনাকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে আরও কার্যকরভাবে তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে খুলনা অঞ্চলে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে, শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

এই সম্পর্কিত আরো খবর