রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

প্রধান প্রতিবেদকদের সঙ্গে ডিআরইউর মতবিনিময়, আত্মনির্ভরশীল সংগঠন গড়ার অঙ্গীকার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) দেশের প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের প্রধান প্রতিবেদকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা সংগঠনকে আরও কার্যকর ও আত্মনির্ভরশীল করে তোলার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

সভায় ডিআরইউর কাছে সদস্যদের প্রত্যাশা, সংগঠনের বিদ্যমান সীমাবদ্ধতা, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, রিপোর্টারদের জীবন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করতে ডিআরইউকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সংগঠনকে আত্মনির্ভরশীল প্রতিষ্ঠানে রূপ দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় বর্তমান নেতৃত্বের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ এবং সংগঠনকে শক্তিশালী করার প্রচেষ্টার প্রশংসা করেন প্রধান প্রতিবেদকরা। তারা ডিআরইউর সার্বিক উন্নয়ন ও কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সুপরিকল্পিত ও সুশৃঙ্খল আয়োজনের জন্য ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান উপস্থিত সাংবাদিকরা।

বক্তারা আশা প্রকাশ করেন, মতবিনিময় সভায় উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়িত হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং কল্যাণে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে সক্ষম হবে।

এই সম্পর্কিত আরো খবর