সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুলতানা জেসমিন জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, জবাবদিহিতা ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। সভাপতির বক্তব্যে তিনি প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।

মতবিনিময় সভায় জেলার উন্নয়নকে আরও গতিশীল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মান আরও উন্নত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এই বাংলা/এমএস
টপিক
এই সম্পর্কিত আরো খবর