রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলিতে নিহত ৩

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ

পুলিশ জানায়, উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গল পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগতে পারে।

এ ঘটনায় এখন পর্যন্ত ইউপিডিএফ বা জেএসএসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই বাংলা/এমএস
টপিক
এই সম্পর্কিত আরো খবর