শেরপুরের নকলা উপজেলার নিউ মার্কেটে নগদবিহীন (ক্যাশলেস) লেনদেন জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) নিউ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক শেরপুর শহর শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক নকলা উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ‘এক দেশ, এক কিউআর—লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে সহজ, নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বাংলা কিউআরের মাধ্যমে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট থেকে সহজেই মূল্য পরিশোধ করা সম্ভব হবে।
তারা আরও বলেন, এই ব্যবস্থার ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। পাশাপাশি ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করা, নতুন কিউআর নিবন্ধন এবং ডিজিটাল পেমেন্ট বিষয়ে জনসচেতনতা বাড়াতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।