জোরারগঞ্জ সিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে এমপি নুরুল আমিনের মতবিনিময়
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে জোরারগঞ্জ সিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।
শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এ সভায় জোরারগঞ্জ সিভিল সোসাইটির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বায়েজিদুল আলম চৌধুরীর উপস্থিতিতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সদস্য মফিজুর রহমান, সাইদুর রহমান নসু, মোহাম্মদ ইমরান, আনোয়ারুল ইসলাম চৌধুরী, সাখাওয়াত হোসেন, মাহবুল হক, গোলাম মাওলাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সংসদ সদস্য নুরুল আমিন বলেন, সমাজের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সিভিল সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনটির নবগঠিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় তিনি জোরারগঞ্জ সিভিল সোসাইটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সমাজের কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।