জামালপুর প্রতিনিধি :
বুধবার জামালপুর জেলা সফর করেছেন বিভাগীয় কমিশনার। সকাল ১০টায় জেলায় পৌঁছালে জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী ও পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার মানোন্নয়ন এবং আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এর আগে তিনি জেলার বিভিন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস এবং জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করেন।
সফরকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
টপিক