ফরিদপুরের চরভদ্রাসন বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোগে শরীয়াহভিত্তিক কল্যাণমুখী ব্যাংকিং সেবা সম্পর্কে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি এবং সেবা সম্প্রসারণের লক্ষ্যে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘শরীয়াহভিত্তিক কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে চরভদ্রাসন বাজারে অবস্থিত এজেন্ট ‘মামুন ট্রেডার্স’-এর আয়োজনে মঙ্গলবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর শাখার সিনিয়র অফিসার মো. ফারুক হোসেন এবং চরভদ্রাসন উপজেলা জামে মসজিদের সাবেক ইমাম ও সাবেক প্রধান শিক্ষক মাওলানা আবুল হাসান।
বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ, সহজ ও শরীয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে গ্রাহকরা নিকটস্থ এজেন্ট আউটলেট থেকেই আমানত জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা সহজেই গ্রহণ করতে পারছেন।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও এজেন্ট আব্দুল্লা আল মামুন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।