পিরোজপুরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

0
155
পিরোজপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. ইমাম হোসেন আটক / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. ইমাম হোসেন (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের জুজখোলা এলাকার পাঞ্জেখানা জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইমাম হোসেন ওই এলাকার মো. বেদার কাজীর ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডিবি পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো. আতিকুর রহমান বিশ্বাসের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পালানোর চেষ্টা করলে ইমাম হোসেনকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পকেট থেকে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, পিরোজপুর জেলাজুড়ে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here