খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাপড়া সরমজানী ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

0
174
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নীলফামারীতে দোয়া মাহফিল / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নীলফামারীর চাপড়া সরমজানী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) জাদুরহাট বাজারে আয়োজিত এই দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর রুহের শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপস্থিত নেতাকর্মীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাপড়া সরমজানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মাস্টার, সাবেক সহ-সভাপতি মিলন চৌধুরী, রেজাউল করিম চৌধুরী ও মোজাফফর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মেম্বারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা।

শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here