
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের অঙ্গীকারে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গঠিত হয়েছে নবীনগর সাংবাদিক ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটি। দুই বছর মেয়াদি (২০২৬–২০২৭) এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জয় শীল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মিহাদ।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে কমিটির নাম ঘোষণা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী মো. কাউছার আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন এবং প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম জিহাদ। ক্রিয়া-সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. দিপ্ত আহম্মেদ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেহেদী হাসান খোকা ও মো. আল-আমিন মোল্লা। সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. মুর্শিদ মিয়া, সুমন বাশার ও মাজেদুল ইসলাম মন্টি।
নবনির্বাচিত সভাপতি সঞ্জয় শীল বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক দৃঢ়তা বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনই হবে তাদের প্রধান লক্ষ্য। তিনি সাংবাদিক ইউনিটকে একটি পরিবারের মতো গড়ে তোলার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক শেখ মিহাদ বলেন, যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত অধিকার রক্ষা এবং সত্য সংবাদ তুলে ধরতে সংগঠনটি আগের মতোই সক্রিয় ভূমিকা পালন করবে।
নতুন কমিটির মাধ্যমে নবীনগরে সাংবাদিকতার মান আরও সমুন্নত হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।
এই বাংলা/এমএস
টপিক
