নবীনগরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

0
160
নবীনগরের সলিমগঞ্জে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ আব্দুর রৌফ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুরে সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ জানাজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী নয়ন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক সরকার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং ব্যক্তিগত সততা ও ত্যাগের কথা স্মরণ করেন। পরে মরহুমার আত্মার মাগফেরাত ও বেহেশত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম বাবু, নবীনগর উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী হান্টু মোল্লা, সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন, সলিমগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. বাহার সরকার, কৃষক দলের সভাপতি নবী শিকদার, সিনিয়র সহ-সভাপতি হেলাল আহম্মেদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here