পিরোজপুরের হজযাত্রীদের জন্য জরুরি স্বাস্থ্য নির্দেশিকা জারি

২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নের নির্দেশ

0
116
পিরোজপুর জেলার সম্মানিত হজ যাত্রীদের জন্য জরুরি স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে জেলা সিভিল সার্জন / ছবি - সিভিল সার্জনের ফেসবুক পেইজ

পিরোজপুর প্রতিনিধি :


২০২৬ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুক পিরোজপুর জেলার সম্মানিত হজযাত্রীদের জন্য জরুরি স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সকল হজযাত্রীকে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সিভিল সার্জন কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ (৯ জিলহজ, ১৪৪৭ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। টিকা প্রদানের পূর্বেই হজযাত্রীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নির্দিষ্ট কিছু পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক।

নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো হলো— Urine R/M/E – Random Blood Sugar (R.B.S) – X-ray Chest (P/A View – রিপোর্টসহ) – ECG (রিপোর্টসহ) – Serum Creatinine – Complete Blood Count (CBC with ESR) – Blood Grouping and Rh Typing.

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানানো হয়েছে, উপরোক্ত পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে যেকোনো পরামর্শ বা তথ্যের জন্য সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ আরিফ হাসান-এর সঙ্গে (মোবাইল: ০১৭৩১৯৭০৫৮৮) যোগাযোগ করতে বলা হয়েছে।

হজের সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল সম্মানিত হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here