নাসিরনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত মিয়ার মৃত্যু

0
156
সড়ক দুর্ঘটনা / প্রতিকি ছবি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মোঃ রিফাত মিয়া (২৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মোঃ রফিকুল ইসলামের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে ধনকুড়া ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় তিনি নিজে মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক রিফাত মিয়াকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত মিয়া / ছবি – সংগৃহীত

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে হৃদয়বিদারক আহাজারি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

ব্যক্তিগত জীবনে রিফাত মিয়া ছিলেন দুই সন্তানের জনক। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি লাভ করেছিলেন।

এ বিষয়ে নাসিরনগর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here