নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলার চাপড়া সরমজানি ইউনিয়নে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি ফৌজিয়া তাসনিম ওপেলের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহসভাপতি স্বপ্না আলমগীর, রাকু ইসলাম এবং চাপড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মাস্টার।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানবাধিকার ও শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার রাজনৈতিক পথচলা নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য একটি শিক্ষালয়ের মতো।
দোয়া মাহফিলে চাপড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মিলন চৌধুরী, রেজাউল করিম চৌধুরী ও মোজাফফর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মেম্বারসহ বিএনপির নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

