বামনার জাফ্রাখালীতে কুকুরের মুখে আটকে থাকা বাটা উদ্ধার করল ফায়ার সার্ভিস

0
171
বামনায় কুকুরের মুখে আটকে থাকা বাটা খুলে দিল ফায়ার সার্ভিস / ছবি - এই বাংলা

বামনা প্রতিনিধি :

 

গত কয়েকদিন ধরে বামনা উপজেলার জাফ্রাখালী ও আশপাশ এলাকায় একটি কুকুর মুখে বাটা আটকে থাকা অবস্থায় ক্ষুধার তাড়নায় ছটফট করছিল। একই সঙ্গে চারটি কুকুরছানাও খাবারের অভাবে দিন কাটাচ্ছিল।

স্থানীয় সমাজসেবক মো. শাকের হোসেন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একাধিকবার কুকুরটিকে ধরার চেষ্টা করেন, তবে কুকুরটি ভীত ও দুর্বল থাকায় তা সম্ভব হয়নি। পরে বিষয়টি বামনা ফায়ার সার্ভিসকে জানানো হলে তাৎক্ষণিকভাবে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় কুকুরটিকে আটক করতে সক্ষম হয়। এরপর কুকুরটির মুখে আটকে থাকা বাটা খুলে দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ বিষয়ে স্থানীয়রা জানান, খেজুর গাছের রস সংগ্রহের জন্য বাটাটি গাছে ঝুলানো ছিল। কুকুরটি রস খেতে গিয়ে বাটার ভেতরে মুখ ঢুকিয়ে ফেললেও পরে তা বের করতে পারেনি।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৫) বামনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট সফলভাবে কুকুরটির মুখ থেকে বাটা অপসারণ করে। ফায়ার সার্ভিসের এই মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here