নাসিরনগর আসনে খেলাফত মজলিস প্রার্থী এস এম শহীদুল্লাহ মনোনয়ন প্রত্যাহার

0
296
ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনে খেলাফত মজলিস  মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এস এম শহীদুল্লাহ তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, ১০ দলীয় জোটের সমন্বয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পান। কেন্দ্রীয় নির্দেশনা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শের ভিত্তিতে এস এম শহীদুল্লাহ এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (২০ জানুয়ারি) জোটের বৃহত্তর স্বার্থ এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন। এ সময় তিনি নাসিরনগর উপজেলা নেতৃবৃন্দসহ সকল শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here