নাসিরনগরে দিনভর বিদ্যুৎ বিভ্রাট, গ্রাহক হতাশ

0
289
নাসিরনগর বিদ্যুৎ অফিস / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

 

নাসিরনগর উপজেলায় গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে স্থানীয় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটের কারণে ছাত্রছাত্রীরা পড়াশোনায় বিঘ্নিত হয়েছেন, হাসপাতালের রোগীদের সেবা ব্যাহত হয়েছে এবং মিল-কারখানার শ্রমিকদের কাজও প্রভাবিত হয়েছে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ বন্ধের আগে কোনো নোটিশ বা মাইকিং করা হয়নি। পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের মোবাইল নম্বরে বারবার ফোন করার পরও তারা কল রিসিভ করেননি। শুধু এক গ্রাহক রাত ৮টা ৫ মিনিটে একটি মেসেজের মাধ্যমে সমস্যার তথ্য জানতে পেরেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রাহকরা বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকায় সাধারণ জীবনযাপনও বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া মোবাইল চার্জ করা বা যোগাযোগ রক্ষা করাও প্রায় অসম্ভব হয়ে গেছে।

স্থানীয়রা এই দীর্ঘ দিনের বিভ্রাট থেকে মুক্তি পেতে পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here