নীলফামারীতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

0
148
নীলফামারীতে গণমাধ্যমকর্মীদের প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নীলফামারীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে রোববার (২৫ জানুয়ারি) নীলফামারী সার্কিট হাউজে ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিচারপতি ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কে এম আব্দুল হাকিম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. বায়েজীদ হোসেন।

প্রধান অতিথি এ কে এম আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন, “গণমাধ্যমকর্মীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া জরুরি। অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকার কারণে নিজেদের অধিকার আদায় করতে পারেননি।”

তিনি আরও বলেন, নির্বাচনের সময় দায়িত্বশীল সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অপ-সাংবাদিকতা পরিহারের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here