নাটোরে হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি যুবদল নেতা কাবির হোসেন গ্রেপ্তার

0
191
নাটোরে যুবদল নেতা কাঙ্গাল গ্রেফতার / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

 

নাটোরে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেন ওরফে কাঙ্গালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার দরাপপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কাবির হোসেন কাঙ্গালের বিরুদ্ধে আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান বাবু হত্যা মামলা ছাড়াও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। নিয়মিত অপরাধী ধরার অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here