নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় জিয়া পরিষদের সদস্য ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পৌর বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নাটোর–বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এবং পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট ও রিয়াদ মোস্তফা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রেজাউল ইসলাম জান্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার কুমারপাড়া গ্রামে সহকারী অধ্যাপক রেজাউল করিমকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। এ ঘটনার পর নিহতের স্বজনদের দেওয়া আগুনে আওয়ামী লীগ কর্মী আব্দুল ওহাব আলীর বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এই বাংলা/এমএস
টপিক

