ধানের শীষ প্রতীক জয়ী হলে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে : তারেক রহমান

মৌলভীবাজারে জনসভায় তারেক রহমান: নির্বাচনের আগেই জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে

0
261
মৌলভীবাজারে জনসভায় তারেক রহমান / ছবি - এই বাংলা

মৌলভীবাজার প্রতিনিধি :

 

মৌলভীবাজারে এক জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, নির্বাচনের আগেই একটি মহল জনগণকে বিভ্রান্ত ও প্রতারণা করার চেষ্টা করছে। তিনি বলেন, কিছু গোষ্ঠী এমন সব প্রতিশ্রুতি ও টিকিটের কথা বলছে, যার প্রকৃত মালিক জনগণ নয়—এটি মানুষের সঙ্গে প্রতারণার শামিল।

বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর মাঠে অনুষ্ঠিত বিএনপির দ্বিতীয় জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

জনসভায় আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌজ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, যুবদল সভাপতি মো. জাকির হোসেন উজ্জ্বলসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এই সময়ে বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করা হয়েছে এবং গুম-খুন ও মিথ্যা মামলার মাধ্যমে মানুষকে নির্যাতন করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ভবিষ্যতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক বিজয়ী হলে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বৈরাচারমুক্ত বাংলাদেশের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে। পাশাপাশি প্রবাসে কর্মসংস্থানের আগে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন তিনি।

এর আগে সভায় মৌলভীবাজার-৪ আসনসহ জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here