ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী-১ (ডোমার–ডিমলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ডিমলা উপজেলা বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, সমালোচনাকে তারা শত্রুতা হিসেবে দেখেন না; বরং ভালোবাসা, সহনশীলতা ও আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করেন। তিনি বলেন, প্রতিশোধের রাজনীতি নয়, জনগণের কল্যাণে নৈতিক রাজনীতিই জামায়াতে ইসলামীর লক্ষ্য।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাল্লাহ নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বিপুল ভোটে বিজয় অর্জন করে তা কেন্দ্রীয় নেতৃত্বকে উপহার দেওয়া হবে। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
মিছিলে জেলা জামায়াতে ইসলামীর আমির, ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ারুল হক লেবু, ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা নূর মোবাশ্বেরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। শান্তিপূর্ণ পরিবেশে পুরো কর্মসূচি সম্পন্ন হয়।
এই বাংলা/এমএস
টপিক

