স্টাফ রিপোর্টার :
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুন্ডি গ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সূর্য মিয়া মাতুব্বরের সঞ্চালনায়, জুয়েল মাতুব্বরের সার্বিক তত্ত্বাবধানে এবং সত্তার মাতুব্বরের সভাপতিত্বে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য সূর্য মিয়া মাতুব্বর, জুয়েল মাতুব্বর, আসাদ খলিফা, মিজান মাতুব্বর, টোকান ফরাজী, নুরুদ্দিন, তৈয়ব আলী হাওলাদার, বিকাশ মাতুব্বর ও নওশেদ মোল্লাসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, দোলকুন্ডি গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে প্রশাসনিক কার্যক্রমের পর গ্রামবাসীর মধ্যে সচেতনতা আরও বেড়েছে। এসব ঘটনায় উদ্বিগ্ন হয়ে এলাকার মানুষ দলমত নির্বিশেষে একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন।
সমাবেশে গ্রামবাসীরা ঐক্যমতের ভিত্তিতে ঘোষণা দেন, মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কেউ মাদক কারবার বা সেবনের সঙ্গে যুক্ত থাকলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং প্রয়োজন হলে তাকে গ্রাম ছাড়তে বাধ্য করা হবে।
এ সময় গ্রামবাসীরা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

