নীলফামারীতে ধানের শীষ প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরীর নির্বাচনী উঠান বৈঠক

0
175
নীলফামারীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরীর নির্বাচনী পক্ষে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলও আয়োজন করা হয়।

উঠান বৈঠকে গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিপু সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন তুহিনের সহধর্মিনী তামান্না ইয়াসমিন, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সহ সভাপতি স্বপ্না আলমগীর, রাকু ইসলাম, ল্যাবিন পীর, আহ্বায়ক মীর সেলিম ফারুকের সহধর্মিনী পারুল আক্তার প্রমুখ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা নির্বাচনী প্রচারণায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সমর্থন কামনা করে ধানের শীষ প্রার্থী তুহিনকে বিজয়ী করার আহ্বান জানান। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here