নির্বাচন ও গণভোটের প্রস্তুতি পর্যালোচনায় নাটোরের বাগাতিপাড়ায় ইইউ পর্যবেক্ষক দল

0
191
নির্বাচনি প্রস্তুতি পরিদর্শনে নাটোরে ইইউর প্রতিনিধি দল / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাঠপর্যায়ের প্রস্তুতি যাচাই করতে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী সফরে তারা উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইইউ পর্যবেক্ষক ভোল্ডেমারস ডুডুমস ও জেনি গুস্তাফসন বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ পদ্ধতি, দায়িত্ব বণ্টন এবং নির্বাচন পরিচালনার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

ইইউ পর্যবেক্ষক দলের সদস্যরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের একটি দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মিশন বর্তমানে বাংলাদেশে কাজ করছে। এর অংশ হিসেবে তিন সদস্যের একটি দল নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় এবং তথ্য সংগ্রহ করছে।

উল্লেখ্য, ২২ জানুয়ারি থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here