পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আটারকছড়া ইউনিয়নে অবস্থিত একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার।
পরিদর্শনকালে জোন কমান্ডার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং আবাসিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুর্গম পার্বত্য এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ ও মানোন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন জোন কমান্ডার।
পরে বিদ্যালয়ের ১৪০ জন উপজাতি শিক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জোন কমান্ডার আশা প্রকাশ করেন, লংগদু জোনের দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রতি তাদের আগ্রহ ও মনোবল বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
এছাড়াও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এই বাংলা/এমএাস