ভোলা সদর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৩৯ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে ভোলা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। নতুন কমিটিতে মো. মাসুদুর রহমানকে সভাপতি, মো. ইমন হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. নূরনবী হাওলাদার মনিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাতে ভোলা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. ইউসুফ হোসেন লিটন ও সদস্য সচিব সাব্বির আলম চৌধুরী স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. মাসুদুর রহমান। সিনিয়র সহ-সভাপতি মো. নূরনবী এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. গিয়াস উদ্দিন, মো. মোতাহার হোসেন, আলতাফ মিয়া, ইব্রাহিম মাষ্টার ও মো. মাহে আলম।
সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইমন হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী উল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজিম উদ্দিন দিপু, মো. শাহাজাদা মিয়াজী ও মো. ইব্রাহিম পাটোয়ারী।
সাংগঠনিক সম্পাদক মো. নূরনবী হাওলাদার মনির এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. হেলাল বেপারী। মৎস্য বিষয়ক সম্পাদক মো. ফরিদুল ইসলাম, সহ-মৎস্য বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক নূর হোসেন গোলদার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন সিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মো. রাকিব হোসেন, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম এবং সহ-প্রচার সম্পাদক মো. রায়হান সিকদার।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. ইয়ার আলী পাটোয়ারী, মো. সাহাবুদ্দিন জামাল, মো. ইসমাইল, মো. ইসহাক সুমন, মো. এমরান হোসেন, মো. ফারুক গাজী, মো. রাজু মিয়া, মো. সেলিম, মো. শাহিন, মো. শহিদ, মো. রাকিব, মো. বাবুল, মো. সেলিম, ডা. মালেক সরকার, মো. জামাল বেপারী, মো. ইদ্রিছ ও মো. পিংকু।
ভোলা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির মাধ্যমে সদর উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও সুসংগঠিত করতে নতুন কমিটির নেতৃবৃন্দ কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।
এই বাংলা/এমএস