সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

নাগরপুরে চার শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি লাভলু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।

সোমবার (৩ আগস্ট) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ভবনগুলো উদ্বোধন করা হয়।

উদ্বোধন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সলিমাবাদ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহবতপুর ইউনিয়নের কাজী মো. মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং গয়হাটা শহীদ শামসউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়। এর মধ্যে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে নির্মিত হয়েছে। এছাড়া দুটি মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা অনার্স কলেজের সভাপতি মনোয়ারা বেগম মুকুল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইফতেখার সারোয়ার ধ্রুব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. আতিকুজ্জামান সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিন আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনির হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন শিক্ষা অবকাঠামো নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে।”

তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর