নলডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে ৩০০ ফলজ ও ঔষধি বৃক্ষচারা বিতরণ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্টার, নাটোর :
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (ইউনিয়ন বিএনপি) মো. জিল্লুর রহমান (হাসিনুর)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি ফলজ ও ঔষধি বৃক্ষচারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলার হরিদাখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের ৩০০টি চারা তুলে দেওয়া হয়।
মো. জিল্লুর রহমান (হাসিনুর) বলেন, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
এ সময় স্থানীয় এলাকাবাসী বলেন, জিল্লুর রহমান (হাসিনুর) দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি ইউনিয়নের নেতৃত্বে আসার সুযোগ পেলে এলাকার উন্নয়ন, মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন।
বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।