গাবতলীর সোনারায় ইউনিয়নে ২০০ ভিডব্লিউবি কার্ডধারী পরিবারের মাঝে চাল বিতরণ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্টার, বগুড়া :
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০০টি অসহায় ও দুস্থ ভিডব্লিউবি কার্ডধারী পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সোনারায় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সোনারায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রাজা মণ্ডল। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগীদের মাঝে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. রানা মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলেক উদ্দিন কালু, সংরক্ষিত নারী সদস্য মোছা. সাবিনা ইয়াসমিন এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপকারভোগীরা সরকারের এ খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।