কাঠালিয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
অনুষ্ঠানে সংসদ সদস্য বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের লেখাপড়া ও স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। পরে তাদের হাতে প্রয়োজনীয় অ্যাসিস্টিভ ডিভাইস তুলে দেন।
এ সময় তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।