বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

উন্নয়ন পরিকল্পনায় নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব নিয়ে ঝালকাঠিতে সেমিনার

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪-এর ফলাফল নিয়ে পরিসংখ্যানবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক খালেদ রাশিদুল হাসান খান।

সেমিনারে পরিসংখ্যানের গুরুত্ব, তথ্য-উপাত্তের সঠিক ব্যবহার এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর