বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সাজেকের চাম্পাকলা বাউন্তী এলাকায় পর্যটকবাহী সিএনজি দুর্ঘটনার কবলে

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

শনিবার সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে ব্রেক ফেল করে নাম্বারবিহীন সিএনজিটি দুর্ঘটনায় পতিত হয়।

এতে ঢাকা মোহাম্মদপুরের পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি আর্মি রিজিয়ন এর অধীন বাঘাইহাট সেনা জোন এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িতে করে আহত পর্যটককে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতাল এ উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে আহত পর্যটক দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ পান। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝেও প্রশংসিত হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর