রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি অটোরিকশা ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), বধুপাড়া গ্রামের বিধান দাস (৫৫) এবং আন্দী গ্রামের রকেনা বেগম (৯০)। আহতদের মধ্যে রয়েছেন শাহাজান আলী (৩৫) ও সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কম থাকায় সিএনজি ও ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক






