বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা 

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২১ জুন, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে নিপা রানী রায় (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২১ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খিতাবখাঁ ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিপা রানী রায় ওই এলাকার নির্মল রায়ের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিয়মিত স্কুল ও প্রাইভেটে যাতায়াত করতেন এবং পড়াশোনায় মনোযোগী ছিলেন।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে তিনি অচেতন অবস্থায় পাওয়া যান। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে। কী কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সম্পর্কিত আরো খবর