বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন হবিগঞ্জের গোলাপ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘২৫তম ইন্টারন্যাশনাল ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের নতুন অধ্যায় রচনা করেছেন হবিগঞ্জের কৃতি কারাতেকা এস এম গোলাপ।

প্রতিযোগিতায় অ্যাডাল্ট (১৮+) অনূর্ধ্ব-৬৭ কেজি কুমিতে বিভাগে অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করেন তিনি। শুরু থেকেই ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শন করে একের পর এক ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠেন।

সেমিফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর অল্প ব্যবধানে পরাজিত হলেও তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন গোলাপ।

বিশ্বের ১৬টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক আসরে তার এই সাফল্য বাংলাদেশের কারাতে অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এস এম গোলাপের এই কৃতিত্বে হবিগঞ্জসহ সারা দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তার এ সাফল্যে বিভিন্ন ক্রীড়া সংগঠন, শুভানুধ্যায়ী ও সুধীজন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো খবর