শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

গলাচিপায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা যেন চরম দুর্ভোগের নাম: ভোগান্তিতে শিক্ষার্থী ও এলাকাবাসী

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের একটি কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামের ‘পশ্চিম পুল’ থেকে ‘এলেমাবাদ ছালেহীয়া দাখিল মাদ্রাসা’ পর্যন্ত বিস্তৃত প্রায় এক কিলোমিটারের এই সড়কটি এখন চরম বেহাল দশায় রূপ নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাজুড়ে দেখা দেয় চরম কাদা-পানি, যার ফলে যানবাহন চলাচল একদম বন্ধ হয়ে যায়। সবচেয়ে বেশি সংকটে পড়েছে এলেমাবাদ ছালেহীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিদিন কাদা মাড়িয়ে, পোশাক ও জুতা নষ্ট করে বাধ্য হয়ে তাদের শ্রেণীকক্ষে যেতে হচ্ছে। এতে অনেকের নিয়মিত পড়াশোনাও ব্যাহত হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুধু কোমলমতি শিক্ষার্থীরাই নয়, চরম বিপাকে পড়েছেন গ্রামবাসী ও জরুরি চিকিৎসাপ্রার্থীরা। কোনো রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হলে যানবাহন না পেয়ে বিকল্প উপায়ে ঝুঁকি নিয়ে নিয়ে যেতে হয়, যা অনেক সময় মারাত্মক রূপ ধারণ করে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি টেকসই সংস্কার বা পাকাকরণের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো নজর মেলেনি। দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর