বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে দুর্গাপুরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

‎পিরোজপুর প্রতিনিধি :

‎পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের ডিভিশনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক হোসেন, জোনাল ম্যানেজার মো. আফতারুজ্জামান, প্রবীণ সভাপতি মো. গোলাম মোস্তফা এবং পূর্ব দুর্গাপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান পিয়াস।

‎প্রধান অতিথি পায়রা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে সমৃদ্ধি কর্মসূচির বৈকালিক শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষার্থী, কিশোর ক্লাব ও যুবক ক্লাবের সদস্যবৃন্দ এবং প্রবীণ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে দৌড়, দড়ি লাফ, চেয়ার সিটিং, ফসল তোলা, পাঞ্জা লড়াইসহ বিভিন্ন খেলাধুলার পাশাপাশি আবৃত্তি, গান, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান এমন প্রায় ৪০টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠান শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

‎উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে এ কর্মসূচির অংশ হিসেবে মোট ১ হাজার ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৫০ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়