বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন নাভগির

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
বিশ্ব রেকর্ড গড়লেন নাভগির | ছবি - সংগৃহীত

স্বীকৃত নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছন ভারতের কিরান নাভগির।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভারতের সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফিতে শুক্রবার (১৭ অক্টোবর) পাঞ্জাবের বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন মহারাষ্ট্রের নাভগির। এই ইনিংসের মাধ্যমে নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের বিশ্ব রেকর্ড দখলে নিয়েছেন তিনি।

এতদিন নারী ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন ডিভাইন। ২০২১ সালে ঘরোয়া প্রতিযোগিতায় ৩৬ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি।

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে প্রথমে ব্যাট করে পাঞ্জাব ২০ ওভারে ৬ উইকেটে ১১০ রান করে। জবাবে নাভগিরের রেকর্ড সেঞ্চুরিতে ৮ ওভারের মধ্যে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় মহারাষ্ট্র। ১১১ রান তাড়ায় মহারাষ্ট্রের হয়ে একাই ১০৬ রান করেন নাভগির। ৩৫ বল খেলে সাতটি ছক্কা ও ১৪টি চারে ১০৬ রানে অপরাজিত থাকেন ৩১ বছর বয়সি নাভগির।

বিশ্ব রেকর্ডের ইনিংসে নাভগিরের ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ৩০২.৮৬। নারী ক্রিকেটে ৩০০-এর বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরির নতুন রেকর্ডও গড়েছেন নাভগির।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়