ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা, আমুয়া নতুন বন্দর জামে মসজিদের পেশ ইমাম, সাবেক মাদ্রাসা শিক্ষক ও জনপ্রিয় ইসলামি বক্তা মরহুম মোঃ আব্দুল মতিয়ার রহমান (মতি হুজুর) -এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মরহুম ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবক গত বছরের ৬ জানুয়ারি ২০২৪ ইং তারিখে বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি ১ মার্চ ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়িতে এবং উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন আমুয়া নতুন বন্দর জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি একজন সাবেক মাদ্রাসা শিক্ষক ও জনপ্রিয় ইসলামি বক্তা হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন। ছারছিনা ও নেছারাবাদ শরীফের একজন কর্মী হিসেবে তিনি ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ধর্মীয় জ্ঞান, মেধা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯০-এর দশকে সরকারি ব্যবস্থাপনায় সারা বাংলাদেশের মধ্যে নির্বাচিত ১৩ জনের মধ্যে ঝালকাঠি জেলা থেকে একমাত্র তিনিই পবিত্র হজ পালনের সুযোগ লাভ করেছিলেন, যা তাঁর জীবনের এক অনন্য সম্মান হিসেবে বিবেচিত।
এলাকাবাসী জানান, তিনি ছিলেন একজন বিনয়ী, ধর্মপ্রাণ ও মানবদরদি আলেম। তাঁর নৈতিক শিক্ষা, ধর্মীয় দিকনির্দেশনা ও সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দোয়া মাহফিলে বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

